০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে জামায়াতে ইসলামীর আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বিএম বেলাল, গৌরনদী, বরিশালঃ শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে বরিশালের গৌরনদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে শনিবার বিকাল ৩ টায় গৌরনদী বাসস্ট্যান্ড আল-আমীন ইয়াতিম খানা মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

গৌরনদী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আল-আমীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সরকারী গৌরনদী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. বায়েজিদ শরীফ, পৌর জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা মো. হাফিজুর রহমান।

বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মোঃ রুহুল আমিন সবুজ। এসময় অন্যাণ্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলার রোকন মো.আনোয়ারুল ইসলাম মুস্তাফা টিপু, সক্রিয় কর্মী মো.আবদুল অয়াহিদ মাসুম, মো. বেলাল হোসেন ও মো. পলাশসহ বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা কর্মী।

সভায় শহীদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল-হেলাল ইসলামীয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহাদাত হোসেন।

Tag:

ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্ণার উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার; উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা

গৌরনদীতে জামায়াতে ইসলামীর আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট সময়: ১২:২৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪