০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চলমান পরিস্থিতি নিয়ে সমমনা দল নিয়ে দুমকীতে বিএনপি’র মতবিনিময় সভা

মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপির উদ্যোগে দেশব্যাপী চলমান পরিস্থিতি নিয়ে সমমনা দলের নেতা কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠন, সুশীল সমাজ, দুমকি থানার পুলিশ, ব্যবসায়ী সংগঠন, হিন্দু সম্প্রদায় ও উপজেলা প্রশাসনের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভা করা হয়েছে।

বুধবার (৭আগস্ট) বিকেল ৫টায় উপজেলার আল মামুন সুপার মার্কেট চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান। দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মিন্টু, দুমকি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহ জালাল, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা মাহাবুব হোসেন, এবি পার্টির প্রতিনিধি ইঞ্জিনিয়ার কামাল হোসেনসহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

এসময় বক্তাগন দেশের চলমান পরিস্থিতি, হিংসা হানাহানি, যাতে কেহ অন্যায় ভাবে হয়রানির শিকার না হয়, নির্যাতনের শিকার না হয় সে বিষয়ে আহ্বান জানান। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে নেতৃবৃন্দ সন্ধ্যা ৭টায় দুমকি থানা পুলিশ, রাত ৮টায় নতুন বাজার ব্যবসায়ী সমিতি, রাত ৯টায় পীরতলা বাজার ব্যবসায়ী সমিতি, রাত ১০টায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বৃহস্পতিবার (৮ আগষ্ট) বেলা ১১টায় দুমকি উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেন।

Tag:

দুর্যোগ ঝুঁকি হ্রাসে আগাম প্রস্তুতিতে গলাচিপায় ‘কেয়ার অ্যালার্ট ফেজ-২’ প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের সভা অনুষ্ঠিত

চলমান পরিস্থিতি নিয়ে সমমনা দল নিয়ে দুমকীতে বিএনপি’র মতবিনিময় সভা

আপডেট সময়: ১০:৪২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪