০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদী পৌরসভার দের বছরের দায়িত্ব নিলেন নতুন মেয়র

বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে নির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূইয়া সোমবার দায়িত্বভার গ্রহন করেছেন।

গৌরনদী পৌরসভার আয়োজনে সভাকক্ষে প্যানেল মেয়র ইকতিয়ার হাওলাদারের সভাপতিত্বে দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক আলহাজ্ব এনায়েত করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গূহ পিকলু। বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা শফিকুল রহমান, পৌর কাউন্সিলর আল আমীন হাওলাদার প্রমুখ। সভার শুরুতে নির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূইয়াকে কাউন্সিলর, পৌর স্টাফসহ বিভিন্ন মহল ফুলের শুভেচ্ছা জানান।

অপর দিকে রোববার বিকেলে বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে বরিশাল সার্কিট হাউজে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাফ হোসেনের সভাপতিত্বে শপথ প্রদান অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। শেষে বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী মেয়র মোঃ আলাউদ্দিন ভূইয়াকে শপথ বাক্য পাঠ করান।

উল্লেখ্য, পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। মেয়র পদ থেকে পদত্যাগ করার কারণে মেয়র পদটি শুন্য হয়।

Tag:
জনপ্রিয়

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনে পটুয়াখালীতে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

গৌরনদী পৌরসভার দের বছরের দায়িত্ব নিলেন নতুন মেয়র

আপডেট সময়: ০২:১৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪