০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ সেরা মেধাবী পটুয়াখালীর সামিন মুসতাকিম, নিলেন প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ গত ২৪ জুন (সোমবার) ২০২৪ ইং তারিখ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৪ এর সেরা মেধাবী পুরস্কার বিতরনী অনুষ্ঠানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণিত ও কম্পিউটার (খ গ্রুপ- ৯ম-১০ম) বিষয়ে দেশ সেরা মেধাবী হিসেবে পটুয়াখালীর কৃতি সন্তান মোঃ সামিন মুসতাকিমকে সনদ ও দুই লাখ টাকার চেক হাতে তুলে দেন। একই অনুষ্ঠানে মাননীয় শিক্ষা মন্ত্রী জনাব মোঃ মহিবুল হাসান মেডেল ও ক্রেস্ট তুলে দেন সামিনের হাতে।

জানা গেছে, সামিন বরিশাল জিলা স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী এবং পটুয়াখালী হাজী আক্কেল আলী হাওলাদার কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাসান মাসুদ ও বরিশাল অমৃত লাল দে কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামীমা নাসরীন এর একমাত্র সন্তান। সামিনের পিতা মোঃ হাসান মাসুদ জানান, গণিত ও পদার্থ বিজ্ঞানসহ বিভিন্ন অলিম্পিয়াডে সে জাতীয় পর্যায়ে একাধিকবার বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য, বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে গোল্ড ও সিলভার মেডেলিস্ট হওয়ার গৌরব অর্জন করেছে সামিন। সামিনের মা-বাবা তাদের ছেলের জন্য সকলের কাছে দোয়া প্রর্থনা করেছেন।

Tag:

দুর্যোগ ঝুঁকি হ্রাসে আগাম প্রস্তুতিতে গলাচিপায় ‘কেয়ার অ্যালার্ট ফেজ-২’ প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের সভা অনুষ্ঠিত

দেশ সেরা মেধাবী পটুয়াখালীর সামিন মুসতাকিম, নিলেন প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার

আপডেট সময়: ০৪:৪১:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪