১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে বৃষ্টির জন্য দুটি স্থানে ইসতিসকার নামাজ আদায়

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী উপজেলা সদরে দক্ষিন বিজয়পুর বায়তুন নাজাত জামে মসজিদ মাঠ ও উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল হাইস্কুল মাঠে বৃষ্টির জন্য শনিবার ইসতেসকার নামাজ আদায় করা হয়।

স্থানীয় মুসল্লীরা জানান, সারা দেশের ন্যায় তাপদাহে গৌরনদী উপজেলার সাধারণ মানুষের কষ্ট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শনিবার সকালে উপজেলা সদরে দক্ষিন বিজয়পুর বায়তুন নাজাত জামে মসজিদের উদ্যোগে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে মুসল্লীরা বৃষ্টির জন্য প্রাণ খুলে মহান রাব্বুল আল আমিনের দরবারে দোয়া ও মোনাজাত করা করেন। দোয়া ও মোনাজাত পরিচালণা করেন মসজিদের ইমান মাওলানা মোঃ আল আমিন।

স্থানীয় মুসল্লীরা স্বতস্ফুর্তভাবে নামাজে অংশ নেন। এ ছাড়া একই দিন সকালে উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল হাইস্কুল মাঠে বৃষ্টির জন্য শনিবার ইসতেসকার নামাজ আদায় করা হয়।

Tag:
জনপ্রিয়

গলাচিপায় বিদ্যালয়ের সামনে পুকুরে পড়ল ফুচকা ও ঝালমুড়ি বিক্রির গাড়ি, অল্পের জন্য রক্ষা পেল পাঁচ শিশুশিক্ষার্থী

গৌরনদীতে বৃষ্টির জন্য দুটি স্থানে ইসতিসকার নামাজ আদায়

আপডেট সময়: ০৮:১৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪