০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড বিদ্যুৎ বিভাগের

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ সারাদেশজুড়ে চলছে তীব্র দাবদাহ। এর মধ্যেই দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে গতকাল সোমবার (২২ এপ্রিল) রাত ৯ টায়। এ সময় ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে বিদ্যুৎ বিভাগ। গতকাল বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয় জানায়, দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। এই মুহূর্তে জনজীবনে স্বস্তি বজায় রাখার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে আন্তরিকভাবে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। এর আগে, সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৫ হাজার ৬৬৬ মেগাওয়াট। এ বছর গরমে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৭ হাজার ৫০০ মেগাওয়াট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে ২৫ হাজার ৪৯১ মেগাওয়াট।

Tag:
জনপ্রিয়

কওমি শিক্ষার উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী গঠনে গুরুত্ব দিচ্ছে সরকার: সংসদ সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড বিদ্যুৎ বিভাগের

আপডেট সময়: ০৪:৩৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪