১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বদরপুর দরবার শরীফসহ পটুয়াখালীর বিশ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

পটুয়াখালী প্রতিনিধিঃ কোনো দেশের অনুসরণ করে নয়, বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখার ভিত্তিতে পটুয়াখালীর বদরপুর দরবার শরীফসহ জেলায় অন্তত ২০ গ্রামে আজ ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) সকাল নয় টায় বদরপুর দরবার শরীফের মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতের ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা মোঃ শফিকুল ইসলাম আব্দুল গনি। এছাড়াও জেলার বাউফল, গলাচিপা, কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বেশ কয়েকটি গ্রামে ঈদুল ফিতর উদযাপন করা হয়।

দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফসহ এ এলাকার কিছু কিছু জায়গায় ১৯২৮ সাল থেকে গ্রামবাসীরা পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা ও উপযুক্ত সূত্রে সেটা শোনার উপর নির্ভর করে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছে।

এবার দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফের পক্ষ থেকে মুসলিম উম্মাহ’র বৈশ্বিক ঐক্যের স্বার্থে একসাথে ঈদ উদযাপন করার আহবান জানিয়েছেন মসজিদের খতিব মাওলানা মোঃ শফিকুল ইসলাম আব্দুল গনি। সমগ্র মুসলিম জাতিকে একচাঁদ দেখে এক তারিখে নিজ নিজ এলাকার সময় অনুযায়ী আরবি তারিখে রোজা রাখা, ঈদ উদযাপন ও কোরবানিসহ সকল ধর্মীয় কাজ পালনে আহবান জানান। এতে নিজেদের ঐক্যের পাশাপাশি আনন্দ ভাগাভাগিতে আরও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

বদরপুর দরবার শরীফসহ পটুয়াখালীর বিশ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

আপডেট সময়: ০৫:৫৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪