১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি’র জালে পটুয়াখালীতে ৫’শ পিছ ইয়াবাসহ কারবারি আটক

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ৫’শ পিচ ইয়াবাসহ মোঃ মিলন হাওলাদার (৩৭) নামে এক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক ওই যুবক উপজেলার রতনদি ইটবাড়িয়া এলাকার মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জীব কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোলখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ হরিদেবপুর বাসষ্ট্যান্ড থেকে আসামী মোঃ মিলন হাওলাদারকে ৫’শ পিচ ইয়াবাসহ আটক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা সাউথ বিডি নিউজকে বলেন, তার নামে সংশ্লিষ্ট আইনে গলাচিপা থানায় মামলা হয়েছে। তিনি আরও বলেন, আমরা মাদক নিমূর্লে বদ্ধপরিকর। আমাদের এ অভিযান চলমান থাকবে।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

ডিবি’র জালে পটুয়াখালীতে ৫’শ পিছ ইয়াবাসহ কারবারি আটক

আপডেট সময়: ০৪:২৪:১১ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪