০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় নিরাপদ সড়কের দাবিতে নিসচার স্মারকলিপি প্রদান, দ্রুত পদক্ষেপ গ্রহণ ও নিয়মিত তদারকির প্রত্যাশা

খুলনার ডুমুরিয়ায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ দখল ও পার্কিং বন্ধ এবং সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখা।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুলের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে ডুমুরিয়া বাজারের সড়ক দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ, অবৈধ পার্কিং বন্ধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং অদক্ষ চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনারও আহ্বান জানায় সংগঠনটি।

নিসচার নেতৃবৃন্দ মনে করেন, এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট কমানো এবং দুর্ঘটনার ঝুঁকি হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোল্যা মনিরুল ইসলাম, গাজী আব্দুল আজিজ, গাজী সোহেল আহমেদ, খান আরিফুজ্জামান নয়ন, জুলফিকার আলী ভুট্টো, আব্দুল হক লিটন, আবদুল্লাহ খান, হুসাইন খান, জলিলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ ও নিয়মিত তদারকির প্রত্যাশা জানিয়েছেন নিসচার নেতারা।

Tag:
জনপ্রিয়

দশমিনায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত, অংশ নিল দুই শতাধিক শিক্ষার্থী

ডুমুরিয়ায় নিরাপদ সড়কের দাবিতে নিসচার স্মারকলিপি প্রদান, দ্রুত পদক্ষেপ গ্রহণ ও নিয়মিত তদারকির প্রত্যাশা

আপডেট সময়: ০৬:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬