০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ-কে বহিস্কার

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ-কে বহিস্কার করা হয়েছে।

শুক্রবার (০৪ এপ্রিল) বিকালে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে। জেলা যুবদলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিস্কারাদেশের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ অপশক্তির পক্ষে প্রকাশ্যে মিছিল করার দৃষ্টতা দেখানোর সুস্পষ্ট অভিযোগ থাকায় উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বহিস্কৃত এ দুই নেতার কোনো ধরনের অপকর্মের দায় দল নিবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দিয়েছেন।

প্রসঙ্গত, গত বুধবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বগা বন্দরে শামীম নামের এক যুবলীগ কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নেয় উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ। এ নিয়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হলে কেন্দ্রীয় যুবদল এই ব্যবস্থা নেয়।

Tag:
জনপ্রিয়

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনে পটুয়াখালীতে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ-কে বহিস্কার

আপডেট সময়: ০৪:৪৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫