০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে দু’টি চোরাই অটোরিকশা উদ্ধার; আ*ট*ক- ১

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর বাউফল থানা পুলিশ অভিযান চালিয়ে ব্যাটারিচালিত দু’টি চোরাই অটোরিকশা উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯মার্চ) রাত ১২ টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের নগরহাট এলাকায় থেকে অটোরিকশাসহ মো. ফয়েজ নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় গোপন সূত্রে অটোরিকশার সন্ধান পায় পুলিশ। ঘটনাস্থলে অভিযান চালিয়ে দু’টি অটোরিকশা আটক করা হয়। ড্রাইভারদের জিজ্ঞাবাদ করে পুলিশ ফয়েজকে আটক করে। অটোদুটির চালকরা দৈনিক ৩০০ টাকা ভাড়ার চুক্তিতে ফয়েজের দুটি অটোরিকশা চালাতেন। ফয়েজ গাড়ির কোনো ডকুমেন্টস দেখাতে না পারায় তাকে আটক করে জিজ্ঞাবাদ করা হয়েছে। চক্রের আরেকজন সদস্যের নাম জানতে পেরেছে পুলিশ। তাকে আটকের অভিযান চলছে। এরআগে, সম্প্রতি একাধিক অটোরিকশা চুরির ঘটনায় পুলিশকে লিখিত ও মৌখিক অভিযোগ করা হয়।

বাউফল থানার ওসি তদন্ত আতিকুল ইসলাম জানান, “চক্রের আরেক সদস্যকে আটকের চেষ্টা চলছে। উদ্ধারকৃত অটোরিকশা দু’টির প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। আদালতের পরামর্শ নিয়ে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।”

Tag:

ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্ণার উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার; উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা

বাউফলে দু’টি চোরাই অটোরিকশা উদ্ধার; আ*ট*ক- ১

আপডেট সময়: ১১:৪৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫