০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে অটোরিকশা চালক সুজনকে ছু*রিকা*ঘাতে হ*ত্যা মামলায় গ্রে*ফ*তার-২

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে অটোরিকশা চালক সুজন হাওলাদার (৩০) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা কনকদিয়া ইউনিয়নের বারেক সিপাহীর ছেলে এনামুল হক সিপাহী (৩০) ও একই ইউনিয়নের সত্তার মুন্সির ছেলে জিহাস মুন্সি (২৪)। গ্রেফতার এনামুল ওই ইউনিয়ন জিয়া মঞ্চের আহবায়ক ও জিহাদ ছাত্রদলের কর্মী।

পুলিশ জানায়, গতকাল সোমবার উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজারে নিজ অটোরিকশায় বসে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন সুজন হাওলাদার। এসময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মূনঈমুল ইসলাম মিরাজ ও তার ছোট ভাই মোরসালিন ইসলামের নেতৃত্বে দুর্বৃত্তরা হঠাৎ এসে সুজনকে সুইজগিয়ার নামক বিদেশী চাকু দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের পিতা নবী আলী হাওলাদার বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার আসামি এনামুল ও জিহাদ কারখানা নদী পারি দিয়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ৷ পুলিশের প্রাথমিক তদন্তে আসামিদের অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। পূর্ব বিরোধকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। সকল আসামিকে গ্রেফতার করলে ঘটনার মূল রহস্য উদঘাটন করা যাবে বলেও জানায় বাউফল থানার পুলিশ।

Tag:

দুর্যোগ ঝুঁকি হ্রাসে আগাম প্রস্তুতিতে গলাচিপায় ‘কেয়ার অ্যালার্ট ফেজ-২’ প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের সভা অনুষ্ঠিত

বাউফলে অটোরিকশা চালক সুজনকে ছু*রিকা*ঘাতে হ*ত্যা মামলায় গ্রে*ফ*তার-২

আপডেট সময়: ০২:১৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫