০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে ছাত্রী ধর্ষণ চেষ্টার মামলায় পরোয়ানাভুক্ত প্রধান শিক্ষক গ্রেফতার

মোঃ আনোয়ার হোসেন, পটুয়াখালীঃ পটুযাখালী জেলার রাঙাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় পরোয়ানাভুক্ত পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহকে (জাকির সরদার)কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আজ (বৃহস্পতিবার) সকালে তাকে গলাচিপা আদালতে প্রেরণ করা হয়।

রাঙ্গাবালীর চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মাহাতাব চৌধুরী বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ওই মামলায় পরোয়ানাভুক্ত আসামী হিসেবে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৩০ মে স্কুলের অফিস কক্ষে নিয়ে তৃতীয় শ্রেণীর ৯ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ২৬ নং চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহের বিরুদ্ধে। এ অভিযোগে ১ জুন তার বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। ধর্ষণচেষ্টার শিকার শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলাটি করেন।

Tag:

দুর্যোগ ঝুঁকি হ্রাসে আগাম প্রস্তুতিতে গলাচিপায় ‘কেয়ার অ্যালার্ট ফেজ-২’ প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের সভা অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ছাত্রী ধর্ষণ চেষ্টার মামলায় পরোয়ানাভুক্ত প্রধান শিক্ষক গ্রেফতার

আপডেট সময়: ১০:২৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪