০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপার চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার আসামী গ্রেফতার

মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপার চাঞ্চল্য গৃহবধূ খাদিজা বেগমকে গলা কেটে হত্যার অজ্ঞাতনামা মামলার সন্দেহভাজন প্রধান আসামী মোহাম্মদ গিয়াস প্যাদাকে গ্রেফতার করেছে পুলিশ।

১৯ নভেম্বর মঙ্গলবার সকাল নয় টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরকাজল ইউনিয়নের চরকপালবেড়া গ্রাম থেকে ফাঁড়ির ইনচার্জ এসআই মো.মোক্তার হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, পটুয়াখালী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ মহোদয় এর দিকনির্দেশনায় চাঞ্চল্যকর খাদিজা হত্যা মামলাসহ বিভিন্ন মামলা গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সে অনুযায়ী তদন্তের একপর্যায়ে মামলার সন্দেহভাজন প্রধান আসামী একই বাড়ির মৃত বেলায়েত হোসেন প্যাদার ছেলে গিয়াস প্যাদাকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হলে, বিজ্ঞ আদালত আসামীকে জেল কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য, গত ২১ আগস্ট সকালে চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে বসত ঘরে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয় গৃহবধূ খাদিজা বেগমকে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী মো. মানিক প্যাদা বাদী হয়ে ওই দিন গলাচিপা থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন।

Tag:
জনপ্রিয়

ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপের নিরাপত্তায় তৎপর এসআরবি-৮, জোরদার নজরদারি ও বিশেষ টহল ব্যবস্থা

গলাচিপার চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার আসামী গ্রেফতার

আপডেট সময়: ১১:৩২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪