০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকীতে নিষেধাজ্ঞা অমান্য করায় জালসহ ২ জেলে আটক

রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ নিষেধাজ্ঞ অমান্য করে পায়রা নদীতে ইলিশ ধরায় পটুয়াখালীর দুমকীতে মোঃ দেলোয়ার হোসেন (৫৫) ও মোঃ শহিদ হাওলাদার (৪৫) নামের ২ জেলেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার আংগারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় পায়রা নদীতে মা ইলিশ শিকারের সময় উপজেলা টাস্ক ফোর্সের নিয়মিত অভিযানে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী মেজিষ্ট্রেট মো: শাহীন মাহমুদ ভ্রাম্যমান আদালতের বিচারে আটককৃত জেলে আংগারিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত মতলেব তালুকদারের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৫৫) এবং আংগারিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে মোঃ শহিদ হাওলাদারকে(৪৫) ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।

এছাড়াও ২৪ হাজার মিটার কারেন্ট জাল, ১টি কাঠের নৌকা ও ৬টি ইঞ্জিল চালিত ছোট নৌকা জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য সাড়ে ৫ লক্ষাধিক টাকা।

পুলিশ ও মৎস্য বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার আংগারিয়া ইউনিয়নে পায়রা নদীতে ইলিশ শিকারের সময় ওই ২ জেলেকে আটক করে দুমকি থানায় সোপর্দ করা হয়।

Tag:

দুর্যোগ ঝুঁকি হ্রাসে আগাম প্রস্তুতিতে গলাচিপায় ‘কেয়ার অ্যালার্ট ফেজ-২’ প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের সভা অনুষ্ঠিত

দুমকীতে নিষেধাজ্ঞা অমান্য করায় জালসহ ২ জেলে আটক

আপডেট সময়: ০৩:৩৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪