০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হলেন কাজী রফিকুল ইসলাম

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন ভিসি নিয়োগ দেয়া হয়েছে। চার বছরের জন্য আজ তাকে নিয়োগ দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়েছে। তিনি পবিপ্রবির সাবেক ভিসি স্বদেশ কুমার সামন্ত এর স্থলাভিষিক্ত হবেন।

নবনিযুক্ত ভিসি কাজী রফিকুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) ফার্মাকোলজি বিভাগে প্রফেসর পদে কর্মরত ছিলেন। তিনি বরিশাল শহরের বান্দ রোড এলাকার মরহুম কাজী আব্দুল খালেক ও কাজী রাবেয়া বেগমের পুত্র।

কাজী রফিকুল ইসলাম ১৯৮৮ সালে বরিশাল ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে, ১৯৯০ সালে বরিশাল বিএম কলেজ থেকে এইচএসসিতে প্রথম বিভাগে, ১৯৯৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) থেকে ডিভিএম ভেটেরিনারি অনুষদে মেধা তালিকায়, ১৯৯৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদে ফার্মাকোলজি বিভাগে মাস্টার অব সাইন্স (এমএস) ফার্মাকোলজি বিভাগে প্রথম শ্রেনীতে সম্মানের সাথে প্রথম স্থান অর্জন ও বিশ্ববিদ্যালয় স্বর্নপদক লাভ করেন।

তিনি ২০১২ -২০১৪ সালে জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের জেএসপি পোস্ট ডক্টরাল গবেষক কোর্স সম্পন্ন করেন। ২০১১-২০১২ একই বিশ্ববিদ্যালয় থেকে গ্যাস্ট্রোএন্ট্ররোলজি ও ফার্মাকোলজি বিভাগে মেডিসিন অনুষদে, ২০১১ সালে পিএইচডি এবং গ্রাজুয়েট স্কুল অব মেডিসিন বায়োমেডিকেল সাইন্সে পিএইচডি অর্জন করেন। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেইন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ফেলো ( পিজিএফ) ফার্মাকোলজি বিভাগ (ব্রাউন ল্যাব) স্কুল অব বায়োমেডিকেল সাইন্সেস এ ৪ মাসের কোর্স সম্পন্ন করেন। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের মেডিকেল সেন্টার লেব্রাসকা বিশ্ববিদ্যালয় পিজিটি ও আইওএসপি কোর্স সম্পন্ন করেন কাজী রফিকুল ইসলাম। তিনি একজন প্রতিভাবান এবং গবেষক হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় একাধিক পুরস্কার লাভ করে সম্মানে ভূষিত হয়েছেন।

Tag:

ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্ণার উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার; উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হলেন কাজী রফিকুল ইসলাম

আপডেট সময়: ০৩:১৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪