০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ছিনতাইকারী অভিযানে দেশীয় অস্ত্রসহ মাদক উদ্ধার

মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটকের অভিযানে গিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে যৌথবাহিনীর একটি চৌকস দল।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত দেড়টায় উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে যৌথ বাহিনী দু’জনকে আটক করেছে।

আটককৃত’রা হলেন, খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. ইসমাইল (৩২) ও সাইফুল ইসলাম (২৮)। এসময় তাদের বসতঘর ও পাশ্ববর্তী স্থান থেকে প্রায় ৪০০ গ্রাম গাঁজা, তিনটি দেশীয় অস্ত্র ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে যৌথ বাহিনী ।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ইসমাইলকে আটকের জন্য তার বাড়িতে পৌঁছাতেই তাকে মাদকসেবন অবস্থায় পান যৌথ বাহিনীর চৌকস দল। পরে তার বসত ঘরে তল্লাশি চালিয়ে কিছু পরিমাণ গাঁজা ও একটি রামদা উদ্ধার করা হয়। ইসমাইলের তথ্যানুসারে অভিযান চালিয়ে সাইফুলকে আটক করা হয় এবং তার তথ্যানুায়ায়ী গাঁজা, দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

বাউফলের অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার সানজিদ বলেন, ‘এই উপজেলাকে মাদকমুক্ত করতে যৌথ বাহিনী সর্বোচ্চ ভূমিকা রাখবে। আজকের অভিযানে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বাউফল থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে।’

এ ব্যাপারে বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, আটকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।অস্ত্র , মাদকসহ ৩টি মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার তুলাতলা নামক স্থানে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে আহত করে স্বর্ণালঙ্কার ছিনতাই করা হয়েছে বলে বাউফলের অস্থায়ী সেনা বাহিনী ক্যাম্পের অভিযোগ কেন্দ্রে অভিযোগ করা হয়।

Tag:

দুর্যোগ ঝুঁকি হ্রাসে আগাম প্রস্তুতিতে গলাচিপায় ‘কেয়ার অ্যালার্ট ফেজ-২’ প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের সভা অনুষ্ঠিত

বাউফলে ছিনতাইকারী অভিযানে দেশীয় অস্ত্রসহ মাদক উদ্ধার

আপডেট সময়: ১২:১৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪