০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্র পূণর্গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ রাষ্ট্র পূণর্গঠনের বার্তা নিয়ে পটুয়াখালী সফর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রতিনিধি দল।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের কবর জিয়ারত শেষে জেলা শিল্পকলা একাডেমীতে দেশ পূণর্গঠন, রাষ্ট্র সংস্কার, ঐক্য প্রতিষ্ঠা এবং দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস মোকাবেলায় পটুয়াখালী জেলার সকল উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সাথে মত বিনিময় করেন তারা। মত বিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এমএ সাঈদ, রায়হান ফেরদৌস, সিনথিয়া জাহিন আয়েশা, হাসিবুল হোসেন শান্ত, মোবাশ্বেরা করিম মিমি, শহিদুল ইসলাম শাহেদ, তৌহিদ আহমেদ আশিক, জিহাদ হোসাইন, সাব্বির উদ্দিন রিওনসহ প্রতিনিধি দল শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং রাষ্ট্র পূণর্গঠন, সংস্কার ও ঐক্য প্রতিষ্ঠায় তাদের মতামত গ্রহন করেন।

এসময় সমন্বয়কারীরা দেশ পূণর্গঠনে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অনুরোধ জানান। তাদের ঐক্যবদ্ধ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সোচ্চার থাকার নির্দেশনা দেন। সমন্বয়করা বলেন, শিক্ষার্থী ও নাগরিকদের কাছ থেকে মতামত গ্রহন করা হচ্ছে, তাদের মতামত বিশ্লেষন করে দেশ পূণর্গঠন ও রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রণয়ন করা হবে। এক ফ্যাসিবাদিকে হটানো হয়েছে অন্যকোন ফ্যাসিবাদিকে ক্ষমতায় আনার জন্য নয়। আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। বিকেলে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করে দেশ পূণর্গঠন ও রাষ্ট্র সংস্কারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান তারা।

Tag:

প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে গলাচিপায় বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সং/ঘর্ষ; উভয় পক্ষের আ/হ/ত-২৫

রাষ্ট্র পূণর্গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে

আপডেট সময়: ১০:৪৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪