০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকীতে বিএনপি নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকী উপজেলার মরহুম নেতা পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মিজানুর রহমান মামুন মুন্সির স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আসর পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার সাইক্লোন শেল্টারে ঢাকাস্থ পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপি পরিবারের আয়োজনে এই সংগঠনের আহবায়ক মো: কাইয়ুম হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান।

পাঙ্গাশিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন শরীফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দুমকী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সহ সভাপতি ফারুক হোসেন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব মাসুদ আলম মৃধা, আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মহিবুল্লাহ, লেবুখালী ইউনিয়ন বিএনপির সভাপতি খালেক হাওলাদার, জামায়াতে ইসলামী দুমকী উপজেলা শাখার আমীর মাওলানা শাহজালাল প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ স্থানীয় গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। স্মরণ সভায় দোয়া পরিচালনা করেন পাঙ্গাশিয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা ওলি উল্লাহ।

Tag:

প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে গলাচিপায় বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সং/ঘর্ষ; উভয় পক্ষের আ/হ/ত-২৫

দুমকীতে বিএনপি নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময়: ০২:৫২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪