০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে বিএনপির দুই পক্ষের একই দিনে সংবাদ সম্মেলন

অপূর্ব সরকার, পটুয়াখালীঃ পটুয়াখালীতে বিএনপির দু’পক্ষের পৃথক স্হানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১’সেপ্টেম্বর) দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী’র পটুয়াখালীর বাস ভবনে তার আয়োজনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনের বিষয়বস্তু ছিলো বাংলাদেশে ঘটে যাওয়া এবং বর্তমান সমসাময়িক ঘটনার আদিঅন্ত। উক্ত সংবাদ সম্মেলনে এসময় পটুয়াখালী জেলা বিএনপির সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না ও পটুয়াখালী জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী অধ্যাপিকা লায়লা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক জেসমিন জাফর প্রমুখ সহ বহু সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই দিন পটুয়াখালী প্রেসক্লাবের ড.আতাহার উদ্দিন মিলনায়তনে বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী জেলা বিএনপির সকল সহযোগী সংগঠনের আয়োজনে অন্য একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন, পটুয়াখালী জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মশিউর রহমান মিলন ও পটুয়াখালী জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ সফিকুল ইসলাম শাহিন প্রমুখ সহ একাধিক সাংবাদিকরা।

Tag:

প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে গলাচিপায় বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সং/ঘর্ষ; উভয় পক্ষের আ/হ/ত-২৫

পটুয়াখালীতে বিএনপির দুই পক্ষের একই দিনে সংবাদ সম্মেলন

আপডেট সময়: ১১:২৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪