০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১৯আগস্ট) বেলা সাড়ে ১১ টায় পৌর শহরের নিউমার্কেট গোল চত্বর প্রাঙ্গনে সমাবেশ শেষে রং-বেরংঙের বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। এসময় জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুজনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেখান থেকে বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নিউমার্কেট চত্বরে জমায়েত হন।

Tag:

প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে গলাচিপায় বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সং/ঘর্ষ; উভয় পক্ষের আ/হ/ত-২৫

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট সময়: ০৮:৩২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪