০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোটা সংস্কার আন্দোলন; হামলার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: সারাদেশে সাধারণ ছাত্র সমাজের ওপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মেইন গেইট দিয়ে লেবুখালী-বাউফল সড়ক দিয়ে মিছিলটি ফার্স্ট গেট দিয়ে আবার ক্যাম্পাসে প্রবেশ করে। এসময় জয় বাংলা চত্বরের পারদেশে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন শিক্ষার্থী মোশাইদুল ইসলাম মিলু, নুরুন্নবী সোহান, হাসিবুল এলাহি, আব্দুল আজিজ, ফজলে রাব্বি প্রমুখ।

বক্তারা যে কোন পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। এ সময় শিক্ষার্থীদের “চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার” সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

Tag:

বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কোটা সংস্কার আন্দোলন; হামলার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

আপডেট সময়: ১১:৫৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪