০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ, প্রার্থীর ক্ষমা প্রার্থনা

জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করায় আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব হাওলাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শাহীন শরীফ।

বৃহস্পতিবার রাতে বাউফলে এ মিছিল বের করায় আজ শুক্রবার ওই প্রার্থীকে এ শোকজ নোটিশ দেয়া হয়। তবে শোকজের জবাবে অভিযুক্ত প্রার্থী মোতালেব হাওলাদার বিষয়টিতে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। মোতালেব হাওলাদার বর্তমানে বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান। আগামী ২১ মে এ নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারিত রয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ঘোড়া মার্কার প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করে বৃহস্পতিবার রাতে প্রচুর সংখ্যক কর্মী-সমর্থক ও দুইটি জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করেছেন এবং আপনার কর্মী-সমর্থকরা বিভিন্ন শ্লোগান দিয়েছেন, যা নির্বাচন বিধিমালার লঙ্ঘন। নির্বাচনী আইনে প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবেনা। নোটিশে এ অপরাধে কেন তার প্রার্থীতা বাতিলের জন্য কমিশনে অবহিত করা হবেনা তার ব্যাখ্যা শুক্রবার দুপুর ২ টার মধ্যে লিখিত ভাবে জানাতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যেই চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব হাওলাদার লিখিতভাবে তার জবাব দাখিল করেছেন।

এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব হাওলাদার বলেন, আমি শোকজ নোটিশ পেয়েছি এবং নির্ধারিত সময়ের মধ্যেই জবাব দিয়েছি।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শাহীন শরীফ জানান, লিখিত জবাবে ওই প্রার্থী বলেছেন তার কিছু উৎসুক কর্মী-সমর্থক ঘোড়া নিয়ে শ্লোগান দিয়ে মিছিল বের করেছেন এবং ওই সময় তিনি অন্যত্র নির্বাচনী প্রচারনায় ব্যস্ত ছিলেন। বিষয়টিতে তিনি লজ্জিত, দুঃখিত এবং ক্ষমা প্রার্থী বলেও উল্লেখ করে বলেন, অভিষ্যতে এ ধরনের কর্মকান্ড হবে না বলেই অঙ্গিকার করেন।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে র‍্যাব সহ তিন দপ্তরের সমন্বয়ে পটুয়াখালীতে যৌথ অভিযান পরিচালিত ও জরিমানা আদায়

বাউফলে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ, প্রার্থীর ক্ষমা প্রার্থনা

আপডেট সময়: ০২:৪১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪