১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে উপকারী বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালীতে অব্যাহত তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ, খরায় ফসল হানির শঙ্কা। এ থেকে পরিত্রানের জন্য উপকারী বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় তীব্র রোদে সালাতুল ইস্তিসকার আদায় করেছেন তিন শতাধিক মুসুল্লিসহ সাধারণ মানুষ।

আজ বৃহষ্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯ টায় ডিসি বাংলোর সামনের সড়কে দুই রাকাত ইস্তিসকার নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী সরকারি কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ মুহতাসিম বিল্লাহ জুনায়েদ।

ইস্তিসকার নামাজের শুরুতে আল্লাহর রহমত কামনায় সংক্ষিপ্ত বয়ান করেন একেএম কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যাপক মোঃ শাহ আলম ও মাদ্রাসার প্রভাষক কাজী আব্দুল দাইয়ান প্রমুখ। এ নামাজে তিন শতাধিক মুসুল্লী ও সাধারণ মানুষ অংশগ্রহন করেন।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

পটুয়াখালীতে উপকারী বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

আপডেট সময়: ০৫:৩৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪