০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে হিটস্ট্রোকে এক পুলিশ সদস্যের মৃত্যু

এম জাফরান হারুন, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে হিটস্ট্রোকে মোহাম্মদ শাহ-আলম (৫০) নামের একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি পুলিশের ঢাকা গোয়েন্দা শাখায় ডিবিতে কর্মরত ছিলেন।

জানা যায়, গত শনিবার (২০ এপ্রিল) তিনি ছুটিতে গ্রামের বাড়ি বাউফলে আসেন। সোমবার (২২ এপ্রিল) রাত ৯ টার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থ অবস্থায় তাকে বাউফল হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে বরিশালে পাঠানো হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মৃত্যুবরণ করেন। নিহতের মেয়ে শিমু আক্তার বলেন, “তিনি হিটস্ট্রোকে মারা গেছেন বলে তাদের জানিয়েছেন ডাক্তার।”

এবিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে রেফার করা হয়।”

Tag:
জনপ্রিয়

মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে প্রকাশিত সংবাদের প্রতিবাদে পটুয়াখালীতে মহিলা দলের দুই নেত্রীর সংবাদ সম্মেলন

বাউফলে হিটস্ট্রোকে এক পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট সময়: ০২:০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪