০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা থেকে ঢাকাগামী চলন্ত লঞ্চে আগুন; যাত্রীদের নদীতে ঝাপ

ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলা থেকে ঢাকার দিকে ছেড়ে আসা এমভি কর্ণফুলী-৩ লঞ্চের ঈঞ্জিনরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দেখে আতঙ্কিত হয়ে যাত্রীদের অনেকে নদীতে ঝাঁপ দিয়েছেন।

আজ শনিবার বেলা ১১ টার সময় চাঁদপুর নীলকমল চরের কাছাকাছি জায়গায় এ দুর্ঘটনা ঘটে। পরে সকলকে উদ্ধার করতে কর্ণফুলী-১৪ লঞ্চ ছুটে যায়।

লঞ্চের ম্যানেজার মো. জসিম বলেন, লঞ্চটি সকাল সাড়ে ৮ টায় ৫০০ যাত্রী নিয়ে ভোলার ইলিশাঘাট ছাড়ে। চাঁদপুর নীলকমল চরের কাছাকাছি জায়গায় এসে লঞ্চের ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরে চরে যাত্রীদের নামানো হয়।

জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, ইঞ্জিন রুমে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণ ও যাত্রীদের উদ্ধারের জন্য লঞ্চ স্টাফদের পাশাপাশি কোস্টগার্ড ও নৌ পুলিশ কাজ শুরু করেছে। ওই রুটের অপর দুটি লঞ্চ এমভি সম্পদ ও এম়ভি কর্ণফুলী-১৪ যাত্রীদের নিরাপদে উদ্ধার করে। কোন প্রাণহানীর খবর পাওয়া যায়নি। কিন্তু তাড়াহুড়ো করে নামতে গিয়ে কিছু যাত্রী আহত হয়েছেন।

Tag:
জনপ্রিয়

মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে প্রকাশিত সংবাদের প্রতিবাদে পটুয়াখালীতে মহিলা দলের দুই নেত্রীর সংবাদ সম্মেলন

ভোলা থেকে ঢাকাগামী চলন্ত লঞ্চে আগুন; যাত্রীদের নদীতে ঝাপ

আপডেট সময়: ০৬:৫০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪