১০:২৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীর দুইটি ইউপি নির্বাচনে ৭৫ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালী সদর উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ জন চেয়ারম্যান, সংরক্ষিত ১৭ জন ও সাধারণ আসনে ৫১ জন প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১০ টায় সদর উপজেলা নির্বাচন অফিসে উক্ত দুইটি ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান খান।

ভুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৪ জন প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান রুবেল আহমেদ (ঘোড়া), মোঃ জসিম মোল্লা (টেলিফোন), মোঃ জহিরুল ইসলাম সোহাগ (মোটর সাইকেল) ও মোঃ সরোয়ার হোসেন (আনারস)। এ ইউনিয়নে সংরক্ষিত ৩ টি আসনে ৯ জন এবং সাধারণ ৯ টি আসনে ২৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

কমলাপুর ইউনয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ছালাম মৃধা (চশমা), মোঃ মনির রহমান মৃধা (আনারস) ও মোঃ শফিকুল ইসলাম (ঘোড়া)। এ ইউনিয়নে সংরক্ষিত আসনে ৮ জন এবং সাধারণ আসনে ২৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

উক্ত দুটি ইউনিয়নে আগামী ২৮ এপ্রিল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে সদর উপজেলা নির্বাচন অফিসার জানান।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে র‍্যাব সহ তিন দপ্তরের সমন্বয়ে পটুয়াখালীতে যৌথ অভিযান পরিচালিত ও জরিমানা আদায়

পটুয়াখালীর দুইটি ইউপি নির্বাচনে ৭৫ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

আপডেট সময়: ০১:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪