০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ট্রাফিক ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যবেক্ষন করলেন পুলিশ সুপার সাইদুল ইসলাম

অপূর্ব সরকার,পটুয়াখালীঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাস টার্মিনালগুলোতে শুরু হয়েছে নাড়ির টানে গ্রামে ফেরা মানুষের ঢল। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনে পটুয়াখালী বাস টার্মিনাল পরিদর্শন করলেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ১ টার সময় বাস টার্মিনাল পরিদর্শন করেন পুলিশ সুপার। তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং অতিরিক্ত ভাড়া আদায় বা তারা কোনো ধরনের ভোগান্তির শিকার হচ্ছে কি না, এসব বিষয়ে জানতে চান। এছাড়া পরিবহন শ্রমিকদের সঙ্গে ঈদযাত্রার বিভিন্ন বিষয়ে কথা বলেন। বাস মালিক সমিতির এবং বাস কাউন্টারের লোকদের উদ্দেশ্য করে বলেন কোন ভাবেই যেন লেবুখালী বা কোন স্থানে অহেতুক কালক্ষেপন না করে গাড়িগুলো। তাহলে বাড়তি গাড়ির চাপে সড়কে যান চলাচল বিঘ্নিত হবে এবং জনগনের দুর্ভোগ বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, “একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আর আপনারা জানেন এলাকায় একটা দুর্ঘটনা মানে অই এলাকার আনন্দ ম্লান হওয়ার সামিল। তাই, আপনারা ট্রাফিক আইন মেনে চলবেন। ঈদ আসছে স্কুল, কলেজ পড়ুয়ারা চাইবে একটু গাড়ি নিয়ে মজা করতে, এই মজা যেনো কারো কষ্টের বা দুঃখের কারণ না হয় তাই লাইসেন্স না থাকলে কাউকে গাড়ি দিবেন না। আমরা পটুয়াখালী জেলার ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে চুরি, ছিন্তাই বা যে কোনো আপত্তিকর পরিস্থিতি রোধকল্পে ইতোমধ্যে সকল প্রকার নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহন করেছি।” পটুয়াখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করার কথা রয়েছে পুলিশ সুপারের।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল। অফিসার ইনচার্জ, পটুয়াখালী থানা মোঃ জসীম। অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা একে এম আজমল হুদা। পুলিশ পরিদর্শক (প্রশাসন), শহর ও যানবাহন শাখা, মোহাম্মদ সালাহ উদ্দিন কাজল প্রমূখ।

Tag:

দুর্যোগ ঝুঁকি হ্রাসে আগাম প্রস্তুতিতে গলাচিপায় ‘কেয়ার অ্যালার্ট ফেজ-২’ প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে ট্রাফিক ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যবেক্ষন করলেন পুলিশ সুপার সাইদুল ইসলাম

আপডেট সময়: ০১:০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪