১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এবছর দশ ইমামকে ওমরা হজ্বে পাঠাচ্ছেন পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন

জালাল আহমেদ, পটুয়াখালীঃ এ বছর পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ তার ব্যক্তিগত উদ্যোগে পৌরসভাধীন বিভিন্ন মসজিদ এর ১০ জন ইমামকে ওমরাহ হজ্বে পাঠাচ্ছেন। এ উপলক্ষে হজ্বগমনে ইচ্ছুক নয়জন ইমামদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় পটুয়াখালী পৌরসভার কনফারেন্স কক্ষে ইমামদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় ইমামদের কাছে পৌরবাসীসহ বাবা, মা, স্ত্রী, কন্যাদের ও স্বজনদের জন্য দোয়া চেয়েছেন মেয়র মহিউদ্দিন আহম্মেদ। এ সময় ওমরা হজ্ব পালনের নিয়ম নীতি ও করনীয় সম্পর্কে আলোচনা করেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক মুসলিমপাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ আব্দুল কাদের। আরও আলোচনা করেন মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর বিশ্বস্ত সামাজিক কার্যক্রমের সমন্বয়ক সাবেক কাউন্ডিলর খন্দকার ফরহাদ জামান বাদল। মতবিনিময় দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ। ওমরা হজ্বে যাচ্ছেন ১০ জন হলেন মাওঃ মোঃ নিজাম উদ্দিন, মাওঃ আবুল বাশার, মাওলানা আবু জাফর, মাওঃ নুরুল আলম, মাওঃ সাইদুল ইসলাম, মাওঃ মোঃ তানভীরুল ইসলাম, মাওঃ শামীম আহমাদ ও মাওঃ মনোওয়ার হোসাইন হুমাঈদী। গাইডেন্স হিসাবে যাবেন জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ। মেয়রের নিজস্ব অর্থায়নে এ ওমরা হজ্ব কাফেলায় আরও দুইজন যাবেন তারা হলেন পৌরসভার স্টাফ মোঃ মাসুদ জোমাদ্দার ও মোঃ সিদ্দিকুর রহমান। মেয়র ও ইমামগণ ২৩ এপ্রিল ওমরা হজ্বের উদ্দেশ্যে পটুয়াখালী ত্যাগ করবেন।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

এবছর দশ ইমামকে ওমরা হজ্বে পাঠাচ্ছেন পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন

আপডেট সময়: ১২:৩৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪