০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে দুই সহাস্রাধিক রোজাদারকে ইফতার করালেন মেয়র মহিউদ্দিন

জালাল আহমেদ, পটুয়াখালীঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে দুই সহাস্রাধিক রোজাদারদেরকে ইফতার করালেন পটুয়াখালী পৌরসভার দ্বিতীয়বার সদ্য নির্বাচিত মেয়র মহিউদ্দিন আহম্মেদ।

শনিবার (৬ এপ্রিল) ২৬ তম রমজানে পৌরসভার নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ফোরলেন সড়কে দুই সহাস্রাধিক রোজাদারকে ইফতার অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক, জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম ও মুসলিমপাড়া বায়তুল মোকারম জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদের। তার সাথে ছিলেন পটুয়াখাকী মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ তানভীরুল ইসলাম। এ সময় মেয়র মহিউদ্দিন আহম্মেদ আল্লাহর প্রতি শোকরিয়া আদায় করে পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। তিনি আগামী পাঁচ বছর যাতে সুষ্ঠুভাবে পৌরবাসীর খেদমত ও উন্নয়ন করতে পারেন তার জন্য পৌরবাসীর কাছে দোয়া চেয়েছেন। এ সময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগন উপস্থিত ছিলেন।

ইফতার অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পটুয়াখালী বাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দুই শতাধিক ভলান্টিয়ার নিয়োজিত ছিলেন।

Tag:
জনপ্রিয়

দুর্গোৎসবের প্রস্তুতি, মির্জাগঞ্জের সুবিদখালী বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র, সম্পাদক সুব্রত সাহা

পটুয়াখালীতে দুই সহাস্রাধিক রোজাদারকে ইফতার করালেন মেয়র মহিউদ্দিন

আপডেট সময়: ০১:৫৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪