১০:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হলেন মহিউদ্দিন আহম্মেদ

পটুয়াখালী প্রতিনিধিঃ কঠোর নিরাপত্তার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপুর্ন পরিবেশে ইভিএম পদ্ধতিতে পটুয়াখালী পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ (জগ মার্কা) ২০,৭১৮ ভোট পেয়ে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম (মোবাইল ফোন) পেয়েছেন ৯,৬৭৬ ভোট।

এছাড়া ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন লাইলি বেগম কালা (অটোরিক্সা), ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডে হয়েছেন জাহানারা বিনতে সিকান্দার (আনারস) ও ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন সৈয়দা আকলিমুননেছা রুবী (অটোরিক্সা)। ১ নং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. লোকমান হোসেন (উটপাখি), ২ নং ওয়ার্ডে হয়েছেন মঈন খান চানু (পানির বোতল), ৩ নং ওয়ার্ডে হয়েছেন মো. জাহিদ হোসেন (টেবিল ল্যাম্প), ৪ নং ওয়ার্ডে হয়েছেন মো. সাইদুর রহমান লেলিন (পাঞ্জাবী), ৫ নং ওয়ার্ডে হয়েছেন মো. আলাউদ্দিন আলাল (ব্রিজ), ৬ নং ওয়ার্ডে হয়েছেন মো. রেজাউল হাসান লাবু (ব্রিজ), ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর হয়েছেন মো. তৌহিদুল ইসলাম (ব্রিজ), ৮ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মো. রাকিব আকন (পাঞ্জাবি) ও ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. বেল্লাল হোসেন (উটপাখি)।

উক্ত নির্বাচনে ৫০, ৬ ৯৯ জন ভোটারের মধ্যে ৩১,৪৬৮ জন ভোটার ভোট প্রদান করেছেন। এ ভোটারের মধ্যে ৭৩ টি ভোট অবৈধ করা হয়েছে বলে রিটানিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান জানান। এ নির্বাচনের ফলাফল ঘোষনার সাথে সাথে গোটা শহরে মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর হাজার নারী-পুরুষ সমর্থক আনন্দ মিছিল বের করে। শান্তি শৃংঙ্খলা রক্ষায় পুলিশ টহল অব্যাহত রয়েছে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে র‍্যাব সহ তিন দপ্তরের সমন্বয়ে পটুয়াখালীতে যৌথ অভিযান পরিচালিত ও জরিমানা আদায়

পটুয়াখালীতে বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হলেন মহিউদ্দিন আহম্মেদ

আপডেট সময়: ০৩:৫৪:২২ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪