০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

“আমি যদি কাজ করে থাকি আমাকে ভোট দিবেন, আর না করে থাকলে বাদ দিয়ে দিবেন”–মেয়র মহিউদ্দিন

ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ পটুয়াখালী পৌরসভা নির্বাচন-২০২৪ উপলক্ষে শনিবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টায় পটুয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ডবাসীর উদ্যোগে আলহাজ্ব আলী আকব্বর গাজীর সভাপতিত্বে সহস্রাধিক নারী-পুরুষের অংশগ্রহনে ৯৩ নং কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ এর এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন বলেন, “আমি জানি শুধু কাজ করতে সেটাই করি। আপনাদের পৌরসভা ছিলো অবহেলিত। আমি সেই অবহেলিত পৌরসভাকে ঢেলে সাজানোর চেষ্টা করছি। আমি যদি কাজ করে থাকি, আমাকে ভোট দিবেন, আর যদি না করে থাকি তবে বাদ দিয়ে দিবেন। পটুয়াখালী পৌরসভাকে দৃষ্টিনন্দন করতে আরও যা যা করতে হবে আমি করবো।” তিনি সকলকে আবারও ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করতে আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মোঃ হাফিজুর রহমান হাফিজ, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জিএম জাফর কিরন, জাতীয় শ্রমিক লীগ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন হাওলাদার, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ, সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অলিউর রহমান জসিম সহ ৯ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে র‍্যাব সহ তিন দপ্তরের সমন্বয়ে পটুয়াখালীতে যৌথ অভিযান পরিচালিত ও জরিমানা আদায়

“আমি যদি কাজ করে থাকি আমাকে ভোট দিবেন, আর না করে থাকলে বাদ দিয়ে দিবেন”–মেয়র মহিউদ্দিন

আপডেট সময়: ০৫:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪