১২:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে বউ নিয়ে বিরোধের জেরে শ্বশুর ও চাচা শ্বশুরের ঘর পুড়িয়ে দিলো জামাই

মুুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ বউ নিয়ে বিরোধ, আর এর জের ধরে জামাই পুড়িয়ে দিয়েছে নিজের শ্বশুরসহ এক চাচা শ্বশুরের ঘর। সোমবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বাউফল পৌর শহরের ১নং ওয়ার্ডের বাসসট্যান্ড খারাকান্দা এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, জয়নাল হাওলাদারের ছেলে ফয়সাল হাওলাদার (২৫) ২-৩ বছর আগে আপন চাচা রফিক হাওলাদারের মেয়ে আঁখিনুরকে (২২) পরিবারের অসম্মতিতে জোড় করে বিয়ে করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি চলে আসছিলো। ফয়সাল মাদক সেবন করে প্রায়ই স্ত্রী আঁখিনুরকে মারধর করতো। এ কারণে আঁখিনুর অধিকাংশ সময়ই বাবার বাড়ি থাকতো। ফয়সাল ও আঁখিনুরের বাবাসহ এক চাচা একই বাড়িতে পাশাপাশি ঘরে বসবাস করতো। ঘটনার আগের দিন রবিবার রাতে ফয়সাল তার স্ত্রী আঁখিনুরকে জোর করে শ্বশুরের ঘর থেকে তুলে নিয়ে যায়। এরপর স্থানীয়দের সহায়তায় তার বাবা রফিক হাওলাদার আঁখিনুরকে উদ্ধার করে নিয়ে আসে। এতে ক্ষুদ্ধ হয়ে ফয়সাল আজ সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে শ্বশুরের ঘরে গিয়ে হামলা করে টিভি, ফ্রিজ ও অন্যান্য মালামাল ভাংচুর করে। এ ঘটনার পর রফিক হাওলাদার থানায় অভিযোগ করলে দুপুর ১টার দিকে ওই বাড়িতে পুলিশ গেলে ফয়সাল গা ঢাকা দেয়। এরপর পুলিশ চলে আসার পর দুপুর আড়াইটার দিকে ফয়সাল বাড়ি এসে তার শ্বশুর রফিক হাওলাদারের ঘরে আগুন লাগিয়ে দেয়। সেই আগুনে পাশে থাকা অপর চাচা শ্বশুর শাহআলম ওরফে বোবা শাহআলমের ঘরটিও পুড়ে যায়। অভিযুক্ত ফয়সাল ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় বক্তব্য নেওয়া যায়নি।

এ ব্যাপারে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

বাউফলে বউ নিয়ে বিরোধের জেরে শ্বশুর ও চাচা শ্বশুরের ঘর পুড়িয়ে দিলো জামাই

আপডেট সময়: ০৩:৫৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪