১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর বাউফলে খাল থেকে হাত-পা বাঁ/ধা অজ্ঞাত ব্যক্তির অ/র্ধগ/লিত ম/রদে/হ উদ্ধার, শরীরে বাঁ/ধা ছিল ১৬টি ইট

পটুয়াখালীর বাউফল পৌরশহরের বাংলাবাজার-সংলগ্ন খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির কপালে কোপের চিহ্ন এবং পেট কাটা অবস্থায় ছিল। এ ছাড়া গলা, কোমর ও দুই পায়ে মোট ১৬টি ইট বাঁধা ছিল বলে জানিয়েছেন উদ্ধারকাজে সহায়তাকারীরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার-সংলগ্ন মসজিদ ঘাট এলাকায় খালে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতা ও সাংবাদিকদের ভিড় জমে।

স্থানীয়দের ধারণা, প্রায় ১০ থেকে ১২ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহটি পচে যাওয়ায় আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাউফল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল পৌনে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মরদেহ উদ্ধারে সহায়তাকারী করিম জানান, ওই ব্যক্তির কপালে কোপের চিহ্ন ছিল। তাঁর হাত-পা বাঁধা ছিল এবং গলা, কোমর ও দুই পায়ে মোট ১৬টি ইট বাঁধা ছিল। এ ছাড়া মরদেহটির পেট কাটা অবস্থায় দেখা যায়। তাঁর পরনে ছিল গোলাপি রঙের গেঞ্জি ও লুঙ্গি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। এ ধরনের ঘটনায় কেউ থানায় অভিযোগও করেননি। এ ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে। পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Tag:
জনপ্রিয়

ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধ/র্ষ/ণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তির বিরুদ্ধে মা/মলা, গ্রে/প্তারে পুলিশের অভিযান

পটুয়াখালীর বাউফলে খাল থেকে হাত-পা বাঁ/ধা অজ্ঞাত ব্যক্তির অ/র্ধগ/লিত ম/রদে/হ উদ্ধার, শরীরে বাঁ/ধা ছিল ১৬টি ইট

আপডেট সময়: ১০:২৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬