০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু, একজনের মরদেহ ভাসছিল পানিতে, অন্যজন আটকে ছিল গাছের ডালে

  • ভোলা প্রতিনিধি:
  • আপডেট সময়: ১১:৪৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিনে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে একই বাড়ির দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দানু হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই শিশু হলো আ. গনির মেয়ে তানহা (১০) ও মো. শাহিনের মেয়ে মাহা (৯)।

থানা-পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় তানহা ও মাহা। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে পথচারীরা পুকুরে একটি শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। তাদের চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে অপর শিশুটিকেও পানির নিচে গাছের ডালের সঙ্গে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয় বলে জানা গেছে।

স্থানীয়রা দ্রুত দুই শিশুকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, একই বাড়ির দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। দুই শিশুকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag:
জনপ্রিয়

ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধ/র্ষ/ণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তির বিরুদ্ধে মা/মলা, গ্রে/প্তারে পুলিশের অভিযান

ভোলায় পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু, একজনের মরদেহ ভাসছিল পানিতে, অন্যজন আটকে ছিল গাছের ডালে

আপডেট সময়: ১১:৪৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬