পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে পটুয়াখালীর ঐতিহ্যবাহী আব্দুল করিম মৃধা কলেজ এর আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আব্দুল করিম মৃধা কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ সাইফুল মজিদ মো. বাহাউদ্দিন বাহার এর সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক মো. আছাদুল হকের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন আবদুল করিম মৃধা কলেজের শিক্ষক পরিষদ এর সচিব সহকারি অধ্যাপক গোলাম রহমান, সহকারি অধ্যাপক মো. দেলোয়ার জাহান, সহকারি অধ্যাপক মো. ফারুক, সহকারি অধ্যাপক মো. নাসির উদ্দিন, সহকারি অধ্যাপক মো. জহিরুল ইসলাম, সহকারি অধ্যাপক মো. মশিউর রহমান ও বায়তুল গফুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ শামীম আহম্মদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেনীর শাহিনুর আক্তার ও চাঁদনী খানম।
আলোচনা শেষে হামদ-নাতে রাসুল (স.), স্বরচিত কবিতা ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ সাইফুল মজিদ মো. বাহাউদ্দিন বাহার।
পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে- হামদ নাতে ১ম, ২য় ও তৃতীয় যথাক্রমে ফারিয়া আফরিন রিয়া, মারুফা আক্তার ও আয়শা আক্তার, স্বরচিত কবিতায় রহিমা খাতুন, মোঃ সোহান ও উম্মে কারিমা এবং কুইজে মোসা. হাফসা, জামিলা আক্তার ও ফারিয়া আফরিন রিয়া।
দোয়া মোনাজাত পরিচালনা করেন লতিফ স্কুল রোডস্থ বায়তুল গফুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. শামীম আহম্মেদ।
বক্তারা বলেন, হযরত মোহাম্মদ ( স.) সারা বিশ্বের শ্রেষ্ঠ ও অদ্বিতীয় নেতা। তাঁর আদর্শ, নীতি ও বাণী আমাদের সবাইকে অনুসরন করা আবশ্যক।
জালাল আহমেদ: 











