০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির নলছিটিতে পুলিশের অভিযানে ৫০ গ্রাম গাঁ/জাস/হ দুই যুবক আটক; মা/দক নিয়ন্ত্রণ আইনে মা/মলা দায়ের

ঝালকাঠির নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে নলছিটি থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট সংলগ্ন শহিদ মিয়ার অটো গ্যারেজের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামের ৫ নং ওয়ার্ডের আলী হোসেন হাওলাদারের ছেলে মো. মিজানুর রহমান (২২) এবং একই এলাকার মো. কালু গাজীর ছেলে মো. মেহেদী গাজী (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি থানার এসআই (নিঃ) রুম্মান হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ওই দুই যুবককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

Tag:
জনপ্রিয়

আপডেট সময়: ০৭:৪১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬