শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা বিএনপির আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এর সভাপতিত্বে ও সাবেক প্রচার সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম নেতা পৌরসভার সাবেক চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ পিনু, জেলা বিএনপি নেতা মোফাজ্জেল আলী খান দুলাল, মো. দেলোয়ার হোসেন খান নান্নু, পৌর শাখা বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, সাবেক জিএস মো.আলমগীর হোসেন বাচ্চু, জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আঃ জলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন ও জেলা শ্রমিক দলের সভাপতি জাহিদুর রহমান বাবুল প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রূহের মাগফেরাত কামনা দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
জালাল আহমেদ: 









