০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে গলাচিপায় বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সং/ঘর্ষ; উভয় পক্ষের আ/হ/ত-২৫

পটুয়াখালীর গলাচিপায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় একটি খাবার হোটেলেও ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গলাচিপা সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আটজনকে পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন কেন্দ্রীয় বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুনের অনুসারী ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজের সমর্থকেরা। এ সময় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার কবিরের অনুসারী ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিপলু খানের সমর্থকেরা একটি মিছিল নিয়ে সেখানে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়।

এর কিছুক্ষণ পর শিপলু খানের সমর্থকেরা মিছিল নিয়ে সদর রোড এলাকায় অবস্থান নেন। পরে আসাদুজ্জামান সবুজের সমর্থকেরা সেখানে মিছিল নিয়ে গেলে আবারও উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় কয়েকজন নেতাকর্মী আত্মরক্ষার জন্য স্থানীয় হাবিব হোটেলে ঢুকে পড়েন। পরে হোটেলটিতে ভাঙচুর করা হয়। তবে ভাঙচুরে কোন পক্ষের নেতাকর্মীরা জড়িত ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, “প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই পুলিশ ও র‍্যাব সদস্যরা মাঠে ছিলেন। কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

Tag:

ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্ণার উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার; উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা

প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে গলাচিপায় বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সং/ঘর্ষ; উভয় পক্ষের আ/হ/ত-২৫

আপডেট সময়: ০৭:৩০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬