০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেরিতে অফিস ও গণমাধ্যম কর্মীর সঙ্গে অসদাচরণ; মির্জাগঞ্জের নির্বাচন কর্মকর্তা সেলিম রেজাকে শোকজ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজার বিরুদ্ধে নিয়মিত অফিস না করা, সেবাগ্রহীতাদের চরম দুর্ভোগে ফেলা এবং সাংবাদিকের সঙ্গে অসদাচরণের সুনির্দিষ্ট অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি গত রোববার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হয় এবং তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব তলব করা হয়।

​অনুসন্ধানে জানা যায়, কর্মস্থল মির্জাগঞ্জ হলেও এই কর্মকর্তা প্রতিদিন প্রায় অর্ধশত কিলোমিটার দূরের বরিশাল শহর থেকে যাতায়াত করেন। নির্ধারিত অফিস সময় সকাল ৯টা হলেও তিনি সাধারণত দুপুর নাগাদ কর্মস্থলে উপস্থিত হন। এর ফলে জাতীয় পরিচয়পত্র সংশোধন কিংবা ভোটার তালিকা হালনাগাদ করার মতো জরুরি সেবা নিতে আসা সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে দুর্ভোগ পোহাতে হয়।

​গত ২৪ আগস্ট স্থানীয় গণমাধ্যম কর্মী অফিস ত্যাগ ও জনদুর্ভোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে ওই নির্বাচন কর্মকর্তা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি গণমাধ্যমকর্মীর সঙ্গে অশোভন আচরণ করেন এবং দ্রুত কার্যালয় ত্যাগ করেন। পরবর্তীতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

​অভিযোগের বিষয়ে মো. সেলিম রেজা নির্বাচনী কাজের ব্যস্ততার কারণে বিলম্বে উপস্থিত হওয়ার কথা উল্লেখ করেছেন এবং বাকবিতণ্ডার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

তবে জেলা নির্বাচন কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দাপ্তরিক অনুপস্থিতি ও অনুপযুক্ত আচরণ জনসেবাকে ব্যাহত করেছে, যা গ্রহণযোগ্য নয়। এই শোকজ নোটিশের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়েও প্রেরণ করা হয়েছে।

​এর আগেও এই কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অনৈতিক কাজের অভিযোগে সাময়িক বরখাস্তের ইতিহাস রয়েছে। এদিকে স্থানীয় সচেতন নাগরিক সমাজ কেবল শোকজ নয়, বরং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন।

Tag:
জনপ্রিয়

গলাচিপায় উৎসবমুখর পরিবেশে পৌর কাপ ফুটবল টুর্নামেন্ট-‘২৬ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী, অংশ নিচ্ছে ২৪টি দল

দেরিতে অফিস ও গণমাধ্যম কর্মীর সঙ্গে অসদাচরণ; মির্জাগঞ্জের নির্বাচন কর্মকর্তা সেলিম রেজাকে শোকজ

আপডেট সময়: ১২:০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬