১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর গলাচিপায় পুলিশের অভিযানে ২৩ পিছ ই/য়াবা/সহ দুই যুবক গ্রে/প্তার, মা/মলা দায়ের

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গলাচিপা পৌরসভার ডা. জসিম উদ্দিন মুকুল হাসপাতালের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গলাচিপা পৌরসভার ৮ নং ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার মৃত এহসান হাওলাদারের ছেলে মো. রাজা হাওলাদার (৩২) এবং চরকাজল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চরকাজল এলাকার মো. রিয়াজ হাওলাদারের ছেলে মো. রাকিব হাওলাদার (২৫)।

পুলিশ জানায়, গলাচিপা থানার উপপরিদর্শক (নিঃ) মো. মাসুদুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ২৩ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।”

Tag:
জনপ্রিয়

ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপের নিরাপত্তায় তৎপর এসআরবি-৮, জোরদার নজরদারি ও বিশেষ টহল ব্যবস্থা

পটুয়াখালীর গলাচিপায় পুলিশের অভিযানে ২৩ পিছ ই/য়াবা/সহ দুই যুবক গ্রে/প্তার, মা/মলা দায়ের

আপডেট সময়: ০৬:৫৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬