০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিরাপদ খাদ্য আইন অমান্য করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে দুটি বেকারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। 

সোমবার (১৭ আগষ্ট) রাতে উপজেলার মহিষকাটা বাজার ও মাধবখালী এলাকায় পরিচালিত ভেজালবিরোধী অভিযানে এই অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষাকে প্রাধান্য দিয়ে সোমবার (১৭ আগষ্ট) রাতে মহিষকাটা বাজার এবং মাধবখালী এলাকার বিভিন্ন খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। মির্জাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে ‘ইমন বেকারি’ ও ‘পায়রা বেকারি’ নামের দুটি কারখানায় নানা অনিয়ম ধরা পড়ে। সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। পাশাপাশি, প্যাকেটজাত কেক ও বিস্কুটের গায়ে বাধ্যতামূলক শর্ত অনুযায়ী উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণের সময়সীমা, সঠিক ওজন এবং খুচরা মূল্য উল্লেখ করা হয়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থী এসব অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ওই দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি জানান, “জনস্বার্থ রক্ষায় এবং ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন রোধে প্রশাসনের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

এদিকে প্রশাসনের এই সচেতনতামূলক ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতনমহল। তাদের মতে, নিয়মিত তদারকি বজায় থাকলে অসাধু ব্যবসায়ীরা অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরিতে নিরুৎসাহিত হবে এবং সাধারণ মানুষ নিরাপদ খাবার পাওয়ার অধিকার নিশ্চিত হবে।

Tag:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র উদ্যোগে নবীন শিক্ষার্থীদের সেমিনার

মির্জাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময়: ১২:১৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬