১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের সাইফুল সিকদারের বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন পানপট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রত্নেশ্বর গ্রামের মো. সাইফুল ইসলাম গোলদার (পিতা: সেলিম গোলদার, মাতা: চিনারা বেগম) এবং একই এলাকার সোহান হাওলাদার (পিতা: বাবুল হাওলাদার, মাতা: শাহিনূর বেগম)।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম গোলদার ও সোহান হাওলাদার রিকশাযোগে যাওয়ার সময় পানপট্টি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জুবায়ের এবং চৌকিদার ফোরকান স্থানীয় লোকজনের সহায়তায় তাদের গতিরোধ করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের একজনের পকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনার পর বিষয়টি গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদকে মুঠোফোনে জানানো হলে তাঁর নির্দেশে থানার উপপরিদর্শক (এসআই) সুমন ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় মো. সাইফুল ইসলাম গোলদার ও সোহান হাওলাদারের বিরুদ্ধে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

গলাচিপায় ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

আপডেট সময়: ০৭:৩৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬