১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে সাবেক আইন কর্মকর্তার বাসায় ডাকাতি

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে বন বিভাগের সাবেক আইন কর্মকর্তা রেজাউল করিমের বাসার দরজা ভেঙ্গে ৮-১০ জন মুখোশধারী দুর্বৃত্তরা ভিতরে ডুকে গৃহকর্ত্রী ও তার দেবরের মেয়ের হাত-পা ও মুখ বেধে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। বাউফলের দাশপাড়া ইউনিয়নের দাশপাড়া গ্রামের প্রধান সড়কের পাশে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে।

সাবেক ওই আইন কর্মকর্তার স্ত্রী পারুল জানান, রাত আড়াইটার ৮-১০ জন মুখোশধারী ডাকাত বাসার দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রে মুখে তার কাছ থেকে আলমারির চাবি নেয়। এরপর ডাকাতরা তার ও তার এক দেবরের মেয়ের হাত-পা ও মুখ বেধে ফেলে। আলমারি খুলে নগদ ২ লাখ টাকা ও ৭ ভড়ি স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে যায়। ঘটনার সময় তার স্বামী ঢাকা ছিলেন। পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাউফল থানার ওসি মোঃ আরিচুল হক বলেন, ‘আমি ঘটনাস্থল পরির্দশ করেছি। ভূক্তভোগিরা অপরাধীদের চিনেছে। জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে আমাকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।’

Tag:
জনপ্রিয়

দুর্গোৎসবের প্রস্তুতি, মির্জাগঞ্জের সুবিদখালী বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র, সম্পাদক সুব্রত সাহা

বাউফলে সাবেক আইন কর্মকর্তার বাসায় ডাকাতি

আপডেট সময়: ১২:১৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩