পটুয়াখালী জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জাকির মাহমুদ সেলিম এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পটুয়াখালী জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
শোক জানিয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি মো. জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, সহ-সভাপতি মিরাজুল হক মিন্টু, সহ-সভাপতি আব্দুস সালাম মোল্লা, সহ-সভাপতি কামরুজ্জামান টিপু, সহ-সভাপতি এছাহাক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সালাম প্যাদা ও সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন বাবু প্রমুখ।
জাপা নেতৃবৃন্দ শোক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জেলা জাতীয় পার্টির নেতা জাকির মাহমুদ সেলিমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, জাকির মাহমুদ সেলিম শুক্রবার দুপুর ১.১৫ মিঃ সময় ঢাকাস্থ শ্যামলী আগারগাঁও বক্ষ ব্যাধী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি বৃদ্ধ মা, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাংখী রেখে গেছেন।
জালাল আহমেদ: 











