০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুমাস উদ্‌যাপনে কৃষ্টিবন্ধন পটুয়াখালী জেলা শাখার বর্ণাঢ্য আয়োজন

বুধবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পটুয়াখালীর হাজী আক্কেল আলী হাওলাদার ডিগ্রি কলেজে কৃষ্টিবন্ধন পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে মধুমাস উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওপার বাংলার কবি তারকনাথ গিরি, কবি রূপালী ঘোষ, কবি পুষ্পিতা চট্টোপাধ্যায় এবং ঢাকা থেকে আগত কবি সাবেদ আল সাদ।

পটুয়াখালীর কবিদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও লেখক আনোয়ার হোসেন বাদল, কবি ও অধ্যক্ষ মাসুদ আলম বাবুল, কবি লুৎফুল বারী পান্না, কবি ইহিতা এরিন এবং কৃষ্টিবন্ধন পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক কবি রাশিদুল রাশেদ।

বিশেষ অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক ড. আমিনুল ইসলাম টিটু, অধ্যক্ষ নাজমুন নাহার অনু এবং আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কৃষ্টিবন্ধন পটুয়াখালী জেলা শাখার সভাপতি অশোক কুমার দাস, সুরবিহার সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পরিচালক রুমা রাণী দে, শিল্পী রাশেদুজ্জামান, শামসুন নাহার পারভীন, অনন্ত প্রলয় বাদল, পার্বতী রাণী এবং রুবি আঁখি।

সমাপনী সংগীত পরিবেশন করেন হাজী আক্কেল আলী হাওলাদার ডিগ্রি কলেজের সংগীত বিভাগের প্রভাষক প্রশেনজিৎ কর্মকার।

অনুষ্ঠানে বিভিন্ন দেশীয় ফল ও পিঠা দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।

কৃষ্টিবন্ধনের এ ব্যতিক্রমী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। তাঁরা বলেন, বাংলাদেশে বেড়াতে এসে এ দেশের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের আন্তরিকতা ও উষ্ণ আপ্যায়নে তাঁরা মুগ্ধ ও অভিভূত হয়েছেন। ওপার বাংলার কবিরা এ আয়োজনকে দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করার এক অনন্য উদ্যোগ বলে অভিহিত করেন।

Tag:

আপডেট সময়: ০৫:২৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬