বুধবার (১০ জুন) সন্ধ্যা ৭:৩০ মিনিট এর সময় পটুয়াখালীর হাজী আক্কেল আলী হাওলাদার ডিগ্রি কলেজে কৃষ্টিবন্ধন পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে নানা আয়োজনে মধুমাস উৎযাপন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওপার বাংলার কবি তারকনাথ গিড়ী, কবি সাবের আল সাদ, কবি রূপালী ঘোষ ও কবি পুষ্পিতা চট্টোপাধ্যায়।

পটুয়াখালীর কবিদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও লেখক আনোয়ার হোসেন বাদল, কবি অধ্যক্ষ মাসুদ আলম বাবুল, কবি লুৎফর বারি পান্না, কবি ইশিতা এরিন ও অধ্যাপক রাশেদুল রাশেদ।

বিশেষ অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপিকা লায়লা ইয়াসমিন ও রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ এর সাধারণ সম্পাদক ড. আমিনুল ইসলাম টিটু।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কৃষ্টিবন্ধন পটুয়াখালী জেলা শাখার সভাপতি অশোক কুমার দাস, সুরবিহার সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পরিচালক রুমা রাণী দে, রাশেদুজ্জামান, শামচুর নাহার পারভীন, অনন্ত প্রলয় বাদল ও পার্বতী রাণী।

সমাপনী সংগীত পরিবেশন করেন হাজী আক্কেল আলী হাওলাদার ডিগ্রি কলেজ এর সংগীত বিভাগের প্রভাষক প্রশেনজিৎ কর্মকার।

অনুষ্ঠানে বিভিন্ন দেশীয় ফল ও পিঠা দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। কৃষ্টিবন্ধন এর এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশে বেড়াতে এসে এ দেশের প্রকৃতি ও মানুষের আবেগ আপ্যায়নে ওপার বাংলার করিরা অভিভূত হয়েছেন বলে মন্তব্য করেছেন।