০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

“পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না” -জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ১০:০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৪০৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা পরিষদের জেলা প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি বলেছেন, “পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকতে পারবে না। আমাদের সরকারের দুই মাসে পটুয়াখালীতে কোন চাঁদাবাজীর ঘটনা ঘটেনি।”

তিনি বৃহষ্পতিবার দুপুরে জেলা পরিষদের কনফারেন্স কক্ষে মাধ্যমিক স্কুল সমূহের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি শিক্ষক প্রধানদের বলেন, “যে সকল ব্যক্তি প্রতিষ্ঠানের উন্নয়নে ও সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব পালনে সক্ষম তাদেরকে কমিটিতে অগ্রাধিকার দিতে হবে।” শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ও সংরক্ষনে যতদুর সম্ভব কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক চেয়ারম্যান মোশতাক আহম্মেদ পিনু, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান, জিএস আলমগীর বাচ্চু, জেলা শিক্ষক সমিতির সভাপতি শবনম মুস্তারী পিরু, সাধারণ সম্পাদক মঞ্জু, লতিফ স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন সেলিম, লাউকাঠি শহীদ স্মৃতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মলিন্দ্র চন্দ্র দত্ত, হাজিখালী স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, আদর্শ স্কুলের প্রধান শিক্ষক আবু হানিফ হাওলাদার, নাজিরপুর স্কুলের প্রধান শিক্ষক মো. ইমাম হোসেন, শের-ই-বাংলা বালিকা স্কুলের প্রধান শিক্ষক রাহিমা মিনি, আউলিয়াপুর সাবিনা স্কুলের প্রধান শিক্ষক মো. আবু তালেব, লোহালিয়া ইউনিয়ন মাঃ স্কুলের প্রধান শিক্ষক মোসাঃ শিউলি আক্তার, মৌকরন মাঃ স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন এবং পূর্ব বড়বিঘাই মাঃ স্কুলের প্রধান শিক্ষক মশিউর রহমান প্রমুখ। 

মতবিনিময় সভায় জেলা প্রশাসক জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি শিক্ষকদের দাবীর পরিপ্রেক্ষিতে সকল খেয়া পাড়াপাড়ে ছাত্র-ছাত্রীদের ভাড়া ফ্রি করার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।

Tag:
জনপ্রিয়

গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে দুমকিতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

“পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না” -জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার

আপডেট সময়: ১০:০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬