০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালিবাড়ীতে ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই বাছুর হ*ত্যা

  • সুনিল সরকার:
  • আপডেট সময়: ০৭:৩৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ২৯৮ বার পড়া হয়েছে

আমতলী উপজেলার কালিবাড়ী এলাকায় ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুইটি গরুর বাছুরকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) আছরের পর।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন থেকেই বাছুর দুটি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান পাওয়া যায়নি। এরপরে চার দিন পর বিকেলে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির পাশের একটি ডোবায় কচুরিপানার মধ্যে বাছুর দুটির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। গরুর বাছুরের মালিক ঘটনাস্থলে এসে এ অবস্থা দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাছুরগুলো উদ্ধার করে।

ভুক্তভোগী গরুর মালিক জামাল অভিযোগ করে বলেন, তার প্রতিবেশী মেনাজ প্যাদা, কালাম, কবির ও ফোরকান তার গরুর বাছুরগুলো ঘাস খাওয়ার অভিযোগে কয়েকবার তাড়িয়েছে। এরাই বাছুর দু’টিকে হত্যা করে ডোবার কচুরি পানার মধ্যে লুকিয়ে রাখে। তিনি এই ঘৃনিত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag:
জনপ্রিয়

গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে দুমকিতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

কালিবাড়ীতে ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই বাছুর হ*ত্যা

আপডেট সময়: ০৭:৩৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬