০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে পটুয়াখালী থেকে আলোচনার শীর্ষে নাজমুন নাহার নাজু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন নিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কে হতে যাচ্ছেন পটুয়াখালী থেকে সেই মুখ। এরই মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন মোসাঃ নাজমুন নাহার নাজু। তিনি বীর মুক্তিযোদ্ধা এস. এ. জলিল হিরু’র সহধর্মিণী।

রাজনৈতিক জীবনে তিনি ৯০ দশক থেকে সক্রিয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজনীতির সাথে যুক্ত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে ছিলো তার সার্বক্ষণিক যোগাযোগ। বেগম খালেদা জিয়ার সাথে রাজপথের আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন একজন অকুতোভয় সৈনিক। আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি ঝাপিয়ে পড়েছেন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে। নাজমুন নাহার নাজু বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম বরিশাল বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মহিলা দলের একজন সদস্য। এছাড়াও তিনি পটুয়াখালী জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও বাউফল উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা।

নাজমুন নাহার নাজু বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে শত বাধা-বিপত্তি ও নানান প্রতিকূলতার মুখেও ২০০৯ সালে বাউফল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে ৫৬ হাজার ভোট লাভ করেছিলেন এবং ২০১৪ সালের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে ব্যাপক ভোটের অধিকারী হয়েছিলেন। এদিক থেকে একজন জনপ্রিয় নেত্রী হিসেবে তিনি পটুয়াখালীর সর্বমহলে সমাদৃত। তাই, পটুয়াখালী বিএনপির তৃনমূল নেতৃবৃন্দের অনেকেই তাকে বিএনপির একজন প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছে।

তিনি বলেন, “বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহিলা আসনে প্রতিদ্বন্দ্বীতা করতে ইচ্ছুক, যদি দল আমাকে মনোনয়ন দেন। তাহলে পটুয়াখালী আসনটি আমি আমার দলকে উপহার দিতে সক্ষম হবো বলে মনে করি…ইনশাআল্লাহ। “

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে পটুয়াখালী থেকে আলোচনার শীর্ষে নাজমুন নাহার নাজু

আপডেট সময়: ০১:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬